আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
দেশে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার।
দেশে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার।আজ রোববার (১৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এটি একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা দিচ্ছে। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি আরও বলেন, চলতি মাসের ৫ তারিখে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা ইতোমধ্যে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং তা চলমান রয়েছে। আপনাদের আরও জানাতে পেরে আনন্দিত যে, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে।মন্ত্রী বলেন, একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর-কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই মিলে শিশুদের এই বিনামূল্যের হামের টিকা গ্রহণ নিশ্চিত করি।
What's Your Reaction?










