রাতে চীন সফরে বিএনপির প্রতিনিধিদল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ১৯ এপ্রিল এই সফরে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বিদেশ সফরে থাকায় যাচ্ছেন না। এছাড়া রাশেদা বেগম হিরাও এই সফরে যাচ্ছেন না বলে জানান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ১৯ এপ্রিল এই সফরে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বিদেশ সফরে থাকায় যাচ্ছেন না। এছাড়া রাশেদা বেগম হিরাও এই সফরে যাচ্ছেন না বলে জানান তিনি।বিএনপির প্রতিনিধিদলটি চায়না নর্দার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।প্রতিনিধিদলে আরও রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ ও মীর সোলায়মান।ফেসবুক পোস্টে বলা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।
What's Your Reaction?










