BPL -এ -মঈন আলির হ্যাটট্রিক

BPL

Feb 14, 2024 - 11:13
 0  110
BPL -এ -মঈন আলির হ্যাটট্রিক

প্রথম বলে স্টাম্পিং হন শহিদুল ইসলাম। দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন আল আমিন। সেঞ্চুরিয়ান উইল জ্যাকসের ধরা আল আমিনের এই ক্যাচ মঈন আলীর হ্যাটট্রিকের সম্ভাবনা জাগায়। বিলাল খান বোল্ড হলে সেটি সত্য হয়।

গতকাল রাতেই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়া ইংলিশ এই অলরাউন্ডার দুপুরে মাঠে নেমে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন ঝোড়ো ফিফটি। কুমিল্লার রেকর্ড রানের দিনে ২ চার ও ৫ ছক্কার মারে ২৪ বলে ৫৩ রান করেন। পরে বল হাতে পেলেন হ্যাটট্রিক! মঈনের পাশাপাশি প্রথম খেলতে নামা লেগ স্পিনার রিশাদ হোসেনও দেখালেন ঘূর্ণি জাদু। তাতেই চাপা পড়ল চট্টগ্রাম। ৭৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়লো লিটন দাসের দল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow