পুলিশের পোশাকে পরিবর্তন : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে ঐতিহ্যবাহী পোশাক দেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

May 4, 2026 - 15:51
 0  4
পুলিশের পোশাকে পরিবর্তন : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে ঐতিহ্যবাহী পোশাক দেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৪ মে) বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়। তাই আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে যাতে ঐতিহ্যবাহী পোশাক দেয়া যায় এ বিবেচনা করা হয়েছে। সেই হিসেবে মেট্রোতে আগের শার্ট পেস্ট কালার, আর সারা দেশে শার্ট ব্লু কালার ও সবার প্যান্ট হবে খাকি কালার।মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনি বিষয়গুলো দেখার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণের ম্যানডেট নিয়ে আসা বিএনপি সরকার সেই বিষয়ে কাজ করছে।
সভায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনার আলোকে ভেতরে বাইরে অপরাধগুলো যৌথ মনিটরিং কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
 শীর্ষ সন্ত্রাসী যারা ছাড়া পেয়েছে তাদের আইনিভাবে অভিযোগ না থাকলে আটক করা যায় না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর অনেকে জামিন পেয়েছে, এটি আদালতের বিষয়। শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow