সীমিত পরিসরে চলবে ট্রেন আজ থেকে

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে ট্রেন চলাচল। প্রায় ১৩ দিন পর, আজ থেকে স্বল্প দূরত্বে চলবে যাত্রীবাহী, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

Aug 1, 2024 - 11:21
 0  50
সীমিত পরিসরে চলবে ট্রেন আজ থেকে

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই, দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরই, অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অবশ্য, গত ২৪ জুলাই সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলে। পরদিনই এসব ট্রেনের চলাচল বন্ধ করে দেয়া হয়। শুধু, বিজিবি প্রহরায় চলছে কয়েকটি তেলবাহী ট্রেন।

মঙ্গলবার, রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রেলওয়ে সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে, আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার আন্তঃনগর ট্রেন চালু হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow