প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান রুটের

ইংল্যান্ড

Sep 1, 2024 - 11:44
 0  258
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান রুটের

শতরান করা জলভাতে পরিণত করেছেন জো রুট। ব্যাট হাতে নামলে তিন অঙ্কে না পৌঁছলে মাঠ ছাড়ছেন না তিনি। লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও শতরান করেছেন রুট।

প্রথম ইনিংসে রুট ও গাস অ্যাটকিনসনের শতরানে ভর করে ৪২৭ রান করেছিল ইংল্যান্ড। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৯৬ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে ২৩১ রানের লিড পেয়েও ফলো অন করায়নি ইংল্যান্ড। দ্বিতীয় বার ব্যাট করতে নামে তারা। তৃতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ২৫। আরও এক বার ইংল্যান্ডের ইনিংস টানলেন রুট। চার নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত খেললেন তিনি। রুটকে সঙ্গ দেন হ্যারি ব্রুক। বাকিরা তেমন রান পাননি। দ্রুত রান করছিল ইংল্যান্ড। বৃষ্টির পূর্বাভাস থাকায় দ্রুত খেলা শেষ করার লক্ষ্য ছিল তাদের।

দ্বিতীয় ইনিংসে দ্রুত ব্যাট করেন রুটও। ১২১ বলে ১০৩ রান করেন তিনি। লর্ডসের মাটিতে দুই ইনিংসে শতরান করার নজির গড়লেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫০তম শতরান করলেন তিনি। রুটের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৫১ রানে অল আউট

হয় ইংল্যান্ড। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮৩ রান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow