পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছে বাংলাদেশ! সরকারের কাছে নিরাপত্তা পরামর্শদাতা চাইল BCB
Pakistan vs Bangladesh: চলতি মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দেশ। সূত্র মারফত জানা গিয়েছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের দেশের সরকারকে এই সফরের কথা জানিয়েছে এবং তাদের তরফ থেকে নিরাপত্তার বিষয়ে পরামর্শদাতা চেয়েছে। আসলে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন পাকিস্তান সফরের জন্য নিরাপত্তা পরামর্শক প্রদানের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের দেশের সরকারের কাছে অনুরোধ করেছে।
এদিকে পরের বছর পাকিস্তানে বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে জটিলতা। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দল, এর মাঝেই বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে নানা প্রশ্ন উঠছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার জন্য বিসিসিআই ভারত সরকারের অনুমতির অপেক্ষা করছে।
What's Your Reaction?












