রাজধানীতে সড়ক দখল করে বাজার!

রাজধানীর মিরপুর-গাবতলী সড়কের দারুসসালাম রোড এলাকায় প্রধান সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার। সিটি করপোরেশনের কোনো অনুমোদন ছাড়াই চলছে এই কার্যক্রম। ফলে মাত্র একটি লেন দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে তীব্র যানজট ও চরম ভোগান্তি।

Apr 21, 2026 - 14:06
 0  4
রাজধানীতে সড়ক দখল করে  বাজার!

রাজধানীর মিরপুর-গাবতলী সড়কের দারুসসালাম রোড এলাকায় প্রধান সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার। সিটি করপোরেশনের কোনো অনুমোদন ছাড়াই চলছে এই কার্যক্রম। ফলে মাত্র একটি লেন দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে তীব্র যানজট ও চরম ভোগান্তি।সরেজমিনে দেখা যায়, এলাকা দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। তিন লেনের সড়কের দুই লেনই দোকানপাটের দখলে চলে গেছে। পাশের ফুটপাতও দখল হয়ে আছে। ফলে মাত্র একটি লেন ব্যবহার করে কোনোভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। এর ফলেই তৈরি হচ্ছে তীব্র যানজট ও চরম দুর্ভোগ।দারুসসালাম রোড এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা এই বাজার নিয়ে ক্ষোভের শেষ নেই পরিবহন চালক ও পথচারীদের। বাস চালক ও শ্রমিকরা জানান, বাজারটা একদম রাস্তার মাঝখানে চলে আসে, যার কারণে বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। গাড়ি ঠিকভাবে ঢোকানো যায় না। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়।পথচারীরাও একই অভিযোগ করেন। তারা জানান, রাস্তায় জ্যাম তৈরি হয়, এতে চলাচলে অনেক দেরি হয়। স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া-আসা করতে সমস্যা হয়। রিকশা চলাচলের সময় একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে। এতে পুরো এলাকা অচল হয়ে পড়ে এবং চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।শুধু পথচারীদের ভোগান্তিই নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সড়ক দখলের কারণে অ্যাম্বুলেন্স চলাচলও চরম ভোগান্তিতে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow