সমস্যা নিয়ে প্রথম মুখ খুললেন সাকিব আল হাসান

চোখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের অলরাউন্ডার

Feb 12, 2024 - 02:25
Feb 12, 2024 - 03:17
 0  109
সমস্যা নিয়ে প্রথম মুখ খুললেন সাকিব আল হাসান
সমস্যা নিয়ে প্রথম মুখ খুললেন সাকিব আল হাসান

জল্পনা তৈরি হয়েছে শাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। চোখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের অলরাউন্ডার। এক দিনের বিশ্বকাপের সময় থেকেই ব্যাট করতে সমস্যা হচ্ছে তাঁর। ঠিক মতো বল দেখতে পাচ্ছেন না। তাঁকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলের উদ্বেগের মধ্যে প্রথম বার মুখ খুললেন শাকিব। তিনি নিজেও ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কার্যত অন্ধকারে।

বিপিএলের পরেই বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। সেই সিরিজ়ে কি খেলতে পারবেন অভিজ্ঞ অলরাউন্ডার? কয়েক মাস পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। শাকিব বলেছেন, ‘‘কী হবে সেটা সময়ই বলে দেবে। দেখি পরিস্থিতি কেমন দাঁড়ায়। এই বিষয়টা নিয়ে কর্তাদের সঙ্গে এখনও কথা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতে হবে। তাঁদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow