মেসির কান্নার পর মার্তিনেজের গোলে আর্জেন্টিনার জয়
৬৫ মিনিটে চোখের জলে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তার ঠিক ৪৭ মিনিট পর তাঁর মুখ জুড়ে দেখা গেল চওড়া হাসি ও আনন্দের কান্না। ততক্ষণে যে সুপার সাব হিসেবে নেমে লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে একমাত্র এবং জয়সূচক গোল করে দিয়েছেন।
কয়েক মুহূর্তর জন্য লিওনেল মেসির প্রাণ যেন থমকেই গিয়েছিল। তাঁর চোখ-মুখের ভাব অন্তত তেমনই ছিল। হার্ড রক স্টেডিয়াম কোপা আমেরিকার ফাইনালে মেসি ম্যাজিক দেখতে পেল না ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দেখতে পেল। লিওনেল মেসি নামটাই যেন কাফি (অনেক)। ৬৫ মিনিটে চোখের জলে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তার ঠিক ৪৭ মিনিট পর তাঁর মুখ জুড়ে দেখা গেল চওড়া হাসি ও আনন্দের কান্না। ততক্ষণে যে সুপার সাব হিসেবে নেমে লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে একমাত্র এবং জয়সূচক গোল করে দিয়েছেন। মেসি কাঁদলেন, মেসি হাসলেন, ফাইনাল পুরো না খেলেও মেসি ইতিহাস গড়লেন।
মায়ামির চারিদিকে উড়ল নীল-সাদা আবির। ফাইনালে ৯০ মিনিট অবধি স্কোরলাইন ছিল শূন্য। এরপর অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার ত্রাতা হয়ে ওঠেন। তাঁর গোলেই আর্জেন্টিনা ১৬তম কোপা খেতাব জিতল। ৫টি গোল করে টুর্নামেন্টের টপ স্কোরার লাওতারো মার্টিনেজ। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
What's Your Reaction?












