জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে আজ
টি২০ বিশ্বকাপ শেষ হতে না হতে ফের ক্রিকেটের দামামা। সিনিয়র দল বিশ্বকাপ জেতার পর এবার জুনিয়র দলের পরীক্ষা শুরু। আর প্রথম পরীক্ষা তাদের জিম্বাবোয়ের বিরুদ্ধে। ৬ জুলাই থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। অধিনায়ক হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখে শুভমান গিল। গত IPL-এ তিনি গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিলেও সাফল্য এনে দিতে পারেননি। কিন্তু তিনি এবার জাতীয় দলের হয়ে সাফল্যের জন্য মরিয়া। প্রতিপক্ষ জিম্বাবোয়ে হলেও হাল্কাভাবে নিতে রাজি নয় দল।
বিশ্বকাপের সেলিব্রেশন শেষ হতে না হতে ফের টি২০ সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তরুণদের নিয়ে তৈরি দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। জিম্বাবোয়ে সিরিজ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লিভ অ্যাপে। এই পাঁচ ম্যাচের সিরিজ জিততে পারলে তরুণদের উপর ভরসা বাড়বে বলে মনে করা হচ্ছে।প্রথম ম্যাচটা শুরু হবে ৬ জুলাই শনিবার বিকেল সাড়ে চারটে থেকে। হারারে স্পোর্টস ক্লাবে আয়োজিত হবে ম্যাচ।
দেখে নিন প্রথম টি২০ ম্যাচের জন্য ভারতীয় দল
শুভমান গিল, সাই সুদর্শন, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আ
বেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।
What's Your Reaction?












