দুদিন ঢাকাসহ ৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৭ বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওইসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

Apr 27, 2026 - 13:29
 0  7
দুদিন ঢাকাসহ ৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৭ বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওইসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দেয়া কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।এতে বলা হয়েছে, সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সাতটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow