বিপাকে অলিম্পিক কমিটি
দক্ষিণ কোরিয়াকে ‘উত্তর কোরিয়া’ বলায় বিপাকে অলিম্পিক কমিটি
জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানের সময় ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেসময় দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের উত্তর কোরিয়ার খেলোয়াড় বলে পরিচয় করিয়ে দেয় উপস্থাপক। যা নিয়ে বিপাকে পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ঘোষক পরিচয় করিয়ে দেন এভাবে, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া’ যা শুনে অনেকেই চমকে ওঠেন। কারণ এটি উত্তর কোরিয়ার সরকারি নাম। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সরকারি নাম হলো ‘দ্য রিপাবলিক অব কোরিয়া’। ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে।
অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য ক্ষমা চেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক। তিনি বলেছেন, "এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। চলমান প্রক্রিয়ার মাঝেই এই ভুল হয়ে গেছে। সেই সন্ধ্যায় অনেকগুলো ঘটনা ঘটছিল, এরই মাঝে ভুল হয়েছে, আমরা শুধু ক্ষমাই চাইতে পারি।"
What's Your Reaction?












