আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা: কূলে ফিরছেন জেলেরা
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে আজ বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও সাগরে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রজনন মৌসুমের সরকারি এই আদেশের কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেরা মহিপুর, আলিপুরসহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলার নিয়ে কূলে ফিরতে শুরু করেছেন।তবে এ বছর সময়মতো ইলিশের পেটে পর্যাপ্ত ডিম না আসায় জেলেদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। তা সত্ত্বেও সরকারি আইন মেনে মাছ ধরা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞা পালনকালে প্রকৃত জেলেদের পুনর্বাসনে সহায়তা বৃদ্ধির পাশাপাশি দেশের জলসীমানায় প্রতিবেশী দেশের জেলেদের অনুপ্রবেশ বা অবৈধ প্রবেশ ঠেকাতে কোস্টগার্ড ও প্রশাসনের কড়া নজরদারির জোর দাবি জানিয়েছেন তারা।সরকারের অনাদায়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা বা বাজারজাতকরণে লিপ্ত থাকলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
What's Your Reaction?