আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকায়।
দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। আজ সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি(বাজুস) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ভরিপ্রতি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
এর আগে গতকাল রোববার সকালে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয় সোনার দাম। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম কমে হয় ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। অর্থাৎ আজ সোমবার সকালে ভালো মানের সোনার দাম বাড়ল ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা।
গত সপ্তাহে সোনার দামে বেশ অস্থিরতা ছিল। গত মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ে। তার আগের দিন অর্থাৎ সোমবার সকাল–বিকেল দুই দফায় ১২ হাজার ১৪ টাকা কমে। তার আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। এ পর্যন্ত দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম। চলতি সপ্তাহেও সোনার দামের ওঠানামা চলছে।
মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। পশ্চিমা বিশ্বে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। আজ পশ্চিমা বিশ্বে সপ্তাহের শুরুর দিন সোমবার সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি প্রায় ৫২ ডলার। ফলে এই প্রতিবেদন লেখার সময় সোনার দাম ছিল আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ১৯ ডলার।
What's Your Reaction?












