ওষুধের মূল্য নিয়ন্ত্রণে পুরোনো ব্যবস্থায় ফেরা

Aug 9, 2026 - 12:15
 0  4
ওষুধের মূল্য নিয়ন্ত্রণে পুরোনো ব্যবস্থায় ফেরা

অন্তর্বর্তী সরকারের নেওয়া বড় ধরনের সংস্কার বাতিল করে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণে প্রায় তিন দশক আগের ব্যবস্থায় ফিরে গেছে সরকার। সম্প্রতি বাতিল হওয়া ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’-এর পরিবর্তে এখন ১৯৯৪ সালের পুরোনো তালিকা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল থাকবে।

গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ না নিয়ে নতুন নীতি প্রণয়ন করায় তা বাতিল করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভোক্তা অধিকার সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow