চূড়ান্তের পথে সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন। একই সাথে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া ভাতা পরিশোধের জন্য বিশেষ তহবিল বরাদ্দের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট, ২০২৬) বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক সংবাদ ও মতবিনিময় সভায় তিনি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরেন।
পে-স্কেল প্রক্রিয়ায় অগ্রগতির আভাস সরকারি কর্মকর্তাদের কাজের গতি ও জীবনযাত্রার মান নিশ্চিতে নতুন বেতন কাঠামোর বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা মাহদী আমিন বলেন, “সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তা এখন অনেকটাই চূড়ান্তের পথে।”
এর আগে রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ইঙ্গিত দিয়েছিলেন যে, নবম পে-স্কেল বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সরকারি নিয়মনীতি মেনে যেকোনো সময়ে এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
What's Your Reaction?