জাপানের বিপক্ষে ম্যাচকে কেন ‘ফাইনাল’ বললেন ব্রাজিল কোচ

নকআউটে যেকোনো ম্যাচের ধরনই এক। হারলেই বাদ। মানসিক ও কৌশলগত প্রস্তুতিও তাই নিয়ে রাখতে হয় আগেভাগে। গতকাল রাতে শেষ ৩২ দলের রাউন্ডে কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হলো এবার বিশ্বকাপে নকআউট পর্ব।

Jun 29, 2026 - 11:54
 0  4
জাপানের বিপক্ষে ম্যাচকে কেন ‘ফাইনাল’ বললেন ব্রাজিল কোচ

নকআউটে যেকোনো ম্যাচের ধরনই এক। হারলেই বাদ। মানসিক ও কৌশলগত প্রস্তুতিও তাই নিয়ে রাখতে হয় আগেভাগে। গতকাল রাতে শেষ ৩২ দলের রাউন্ডে কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হলো এবার বিশ্বকাপে নকআউট পর্ব।আজ জাপানের বিপক্ষে শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি বলে গেছেন, নকআউট পর্বে যেকোনো কিছুর জন্যই প্রস্তুত আছেন তাঁরা।আনচেলত্তির ভাষায়, ‘পুরো দলই মনোযোগী, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট—আমরা সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই।’‘ফাইনাল’ খেলার অভিজ্ঞতা ব্রাজিল দলের ফুটবলারদের বেশির ভাগেরই আছে। ক্লাব ফুটবলে এ ধরনের নকআউট ম্যাচও তাঁরা খেলেন নিয়মিতই। ওই আত্মবিশ্বাস বিশ্বকাপেও কাজে লাগাতে চান আনচেলত্তি। এ জন্য দলের ভেতর ‘মন, হৃদয় ও পরিষ্কার ভাবনার’ সমন্বয় খুঁজছেন ব্রাজিল কোচ।দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রেখে আনচেলত্তি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এ ধরনের বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিন্ত।’তবে প্রতিপক্ষের জন্যও সমীহ আছে তাঁর কথায়, ‘জাপান এমন একটা দল, যাঁদের সম্মান করতে হবে, আমরা তা করবও।’এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে ব্রাজিল। তিউনিসিয়াকে হারালেও নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপে দ্বিতীয় হয়ে এই পর্বে এসেছে জাপান।ব্রাজিলের জন্য শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে তারা উন্নতি করছে—এমন বিশ্বাস দলটির অধিনায়ক মার্কিনিওসের, ‘আমরা আমাদের সেরা ফর্মে ছিলাম না, তবে আমাদের খেলায় প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। টুর্নামেন্টের শুরুতে আমাদের যে অবস্থা ছিল, তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে আমরা এখন নকআউট পর্বে পা রাখছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow