দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এমন নির্দেশনা পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, দুই ঘণ্টা অন্তর অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর EMS (Election Management System) এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।
ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার যাচাই করে অনুমোদন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘Kopot Dashboard’ এ তা দেখা যাবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?












