প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এনসিপি নেতারা

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

Nov 23, 2026 - 17:42
 0  1
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এনসিপি নেতারা

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।আজ সোমবার বেলা ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। পৌনে ৩টার দিকে এনসিপি নেতারা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হন।এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।ইতিমধ্যে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow