বিশ্বকাপে ইরান ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান ব্যাখ্যা করলেন অ্যান্ড্রু জুলিয়ানি

Jul 9, 2026 - 10:45
 0  3
বিশ্বকাপে ইরান ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান ব্যাখ্যা করলেন অ্যান্ড্রু জুলিয়ানি

২০২৬ ফিফা বিশ্বকাপে ইরান জাতীয় দলের ভিসা ও ভ্রমণসংক্রান্ত বিতর্ক নিয়ে হোয়াইট হাউসের অবস্থান ব্যাখ্যা করেছেন বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি। তার দাবি, নিরাপত্তাজনিত কারণে কিছু বিধিনিষেধ থাকলেও পুরো প্রক্রিয়াটি ন্যায্য ও সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে।

ভিসা জটিলতার কারণে ইরানকে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোর তিহুয়ানাকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করতে হয়। খেলোয়াড়রা ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে খেলা শেষে আবার ফিরে যেতেন। জুলিয়ানির মতে, এই ব্যবস্থা উভয় পক্ষের জন্যই কার্যকর ছিল, যদিও ইরান অভিযোগ করেছিল যে তারা টুর্নামেন্টে সবচেয়ে বেশি সীমাবদ্ধতার মুখে পড়েছে।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ইরান মেক্সিকোর তিহুয়ানার জনগণকে ধন্যবাদ জানিয়ে শহরটিকে তাদের ‘দ্বিতীয় বাড়ি’ বলে উল্লেখ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow