সংসদ কার্যকর না হলে ঢাকায় নতুন লংমার্চের হুঁশিয়ারি বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে উদ্দেশ্যে করে সতর্কবার্তা দিয়ে বলেছেন যে, বিদ্যমান সমস্যা সমাধান ও সংসদকে কার্যকর করতে ব্যর্থ হলে সরকারের উচিত জনগণের কাছে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসা। চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি বলেন, দেশে নতুন করে কোনো স্বৈরাচারের উত্থান হতে দেওয়া হবে না, তবে সরকারের ব্যর্থতাই সেই পথ তৈরি করছে।
সমাবেশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি উদ্দেশ্য করে জানান, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সভা গঠন না করে গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে সংসদকে একক নিয়ন্ত্রণে নিয়ে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম করা হয়েছে। জুলাই গণহত্যার বিচার, সুশাসন প্রতিষ্ঠা, গ্যাস-বিদ্যুৎ ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে, দুর্নীতি ও দলবাজি বন্ধ না হলে তারা কোনোভাবেই সরকারকে সহযোগিতা করবেন না এবং দাবি আদায় না হলে শিগগিরই ঢাকায় নতুন করে লংমার্চের ডাক দেওয়া হবে।
What's Your Reaction?