১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

Oct 12, 2026 - 14:10
 0  3
১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানোর পাশাপাশি দেশের রিজার্ভ শক্তিশালী রাখা ও প্রবাসীদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই আয়। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় অর্থনীতিতে এর অবদানও দিনদিন বাড়ছে।

চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে প্রায় ১২ হাজার কোটি টাকা (৯৯ কোটি মার্কিন ডলার)। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার মোট পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ১৭৭ কোটি টাকা।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৯৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর—মাত্র তিন দিনেই দেশে এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৫৩ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩ শতাংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow