আনসারকে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

Jun 30, 2026 - 13:43
 0  4
আনসারকে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’। টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে ৩৪-১২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সপ্তমবারের মতো জাতীয় শিরোপা জয় করেছে বাংলাদেশ পুলিশ বেসবল দল। খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow