ওয়ানডেতে পারল না বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। এবার অল্প রানের লক্ষ্যে নেমে ২৫ রানের হারে ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদী মিরাজের দল। মাত্র ১৪২ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ। এই ম্যাচেই বাংলাদেশের হয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন নাহিদ রানা। কিন্তু রান তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
নাহিদ রানা আরও একবার ৫ উইকেট পেলেন, গড়লেন একটা রেকর্ডও। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এত দিন সেটাই ছিল ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২০ বছরের পুরোনো সেই রেকর্ডটা আজ নাহিদ রানা ভেঙে দেন ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে।
What's Your Reaction?












