নাটকীয় ম্যাচে শেষ ষোলতে বেলজিয়াম

Jul 2, 2026 - 11:09
 0  2
নাটকীয় ম্যাচে শেষ ষোলতে বেলজিয়াম

পহেলা জুলাই দিবাগত রাতের প্রথম ম্যাচে কঙ্গোর পক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড । ৭৫ মিনিট কঙ্গো এগিয়ে থাক্লেও, হ্যারি কেনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড । ১১ মিনিট পরেই আবার গোল করে এগিয়ে দেন দলকে । পুরো ম্যাচ আক্রমনের পর আক্রমন করেও শেষদিকে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড । অপর ম্যাচে অঘটন ঘটিয়েই ফেলেছিল সেনেগাল । প্রথমার্ধেই হাবিব দিয়ালার গোলে এগিয়ে যায় তারা এবং পরে ব্যবধান ২-০ করেন ইসমাইলা সার। তবে শেষ মুহূর্তে রোমেলু লুকাকু এবং ইউরি তিলেমান্সের গোলে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে বেলজিয়াম। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১২০ মিনিটে পেনাল্টি থেকে তিলেমান্সের দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। অন্য আরেকটি ম্যাচে ১০ জনের দল নিয়ে বোসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৪৪ মিনিটে ফোলারিন বালোগুনের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৪ মিনিটে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ৮১ মিনিটে মালিক টিলম্যানের গোলে সহজ জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow