ভারত থেকে আসছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাইপলাইনের মাধ্যমে ডিজেলের এ চালান বাংলাদেশে আসা শুরু হয়েছে।
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাইপলাইনের মাধ্যমে ডিজেলের এ চালান বাংলাদেশে আসা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানান, আগামী ৩১ মার্চ এই ৭ হাজার মেট্রিক টন তেল আসা পুরোপুরি সম্পন্ন হবে।গত ২৪ মার্চ দুপুরে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়।এর আগে, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চলতি বছর তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়েছে।জানা গেছে, গত শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে কর্তৃপক্ষ শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে।
What's Your Reaction?










