রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংক নতুন যে সময়সূচিতে চলবে

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

Feb 19, 2026 - 13:14
 0  3
রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংক নতুন যে সময়সূচিতে চলবে

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।এ–সংক্রান্ত জনপ্রসাশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। জোহরের নামাজের জন্য বেলা একটা থেকে সোয়া একটা পর্যন্ত বিরতি থাকবে।

ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow