সময়ের গোলকধাঁধায় শরিফুল রাজ ও সাবিলা নূর: নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’
প্রচলিত প্রেমের গল্প পেরিয়ে এবার টাইম ট্রাভেল, রোমান্স ও রহস্যের টানটান মিশেলে বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ এবং জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ‘কানাভুলা প্যারাডক্স’ শিরোনামের এই নতুন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমার মাধ্যমে রাজ-সাবিলা জুটি দর্শককে এক নতুন ধরনের গল্প বলার শৈলীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের জনপ্রিয় উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি, তবে বড় পর্দার দর্শকনন্দিত উপজীব্য হিসেবে গল্পটি নতুন রূপে সাজানো হয়েছে। সিনেমাটির গতিপথ তৈরি হবে সম্পর্ক, স্মৃতির নানা সমীকরণ এবং সময়ের রহস্যময় আবর্ত নিয়ে। নতুন দুই পরিচালক আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের এর আগে ‘কাইজার’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো আলোচিত প্রজেক্টে চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় সহায়তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রযোজক তানিম নূর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের শেষভাগে শুটিং শুরু করে আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির চূড়ান্ত পরিকল্পনা রয়েছে।
What's Your Reaction?