সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল

Aug 30, 2026 - 12:48
 0  7
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল অনুমোদনের প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই মূল বেতন পুনর্নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

উচ্চপদের গ্রেডগুলোর মধ্যে ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারিত রাখা হয়েছে। পরবর্তী ধাপগুলোতে ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

মধ্যম পর্যায়ের পদগুলোর ক্ষেত্রে ৫ম গ্রেডে মূল বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ৮ম গ্রেডে মূল বেতন ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা, ৯ম গ্রেডে ৪৫ ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা এবং ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোর শেষ দিকের ধাপগুলোতে ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব রয়েছে। একই ধারাবাহিকতায় ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা, ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা, ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত মূল বেতন ধরা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি এখনও প্রস্তাবনা পর্যায়ে রয়েছে। ফলে সরকার থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বেতনকাঠামোর এই অঙ্কগুলোকে নিশ্চিত বা চূড়ান্ত বেতন হিসেবে বিবেচনা করা যাবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow