সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশ বিচলিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নো ম্যানস ল্যান্ড বজায় রেখে ভারত সীমান্তে কাঁটা তারের বেষ্টনী দিলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হবে। তাদের অঙ্গরাজ্যের একটি নির্বাচনে ফলাফল কী হবে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত যদি নে ম্যানস ল্যান্ডস রেখে কাঁটাতার দিতে চায় সেটি কূটনৈতিক মাধ্যমে আলোচনা হবে। ভারতের অঙ্গরাজ্যের কোনো বিজয়ী দল যদি সীমান্ত নিয়ে কোনো বক্তব্য দেয় তাহলে আমরা জবাব দিতে পারি না। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে আমাদের জানাতে হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে কোন রকম পুশ ইন না হয়। আমরা সে ব্যবস্থা করেছি। বিজিবি পুশ ইন নিয়ে সতর্ক আছে। আসন্ন ঈদুল আজাহায় নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের আগে ও পরে সাত দিন মনিটরিং সেল এবং সব সংস্থার হটলাইন চালু থাকবে। বিশেষ করে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরো বলেন, গত ৩০ এপ্রিল থেকে শুরু করে সারাদেশে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এ অভিযানের অগ্রগতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত খতিয়ান প্রকাশ করছে। এটি আমরা বাধ্যতামূলক করেছি।
What's Your Reaction?












