ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির
ঈদের সময় যাত্রাপথে গণপরিবহন সংকটসহ নানা কারণে পড়েন ঘরমুখী অসংখ্য মানুষ। ধাপে ধাপে বাড়ি ফিরলে তাঁদের ঈদযাত্রা স্বস্তির হবে। তাই ভোগান্তি এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবি জানিয়েছে সংগঠনটি।
ঈদের সময় যাত্রাপথে গণপরিবহন সংকটসহ নানা কারণে পড়েন ঘরমুখী অসংখ্য মানুষ। ধাপে ধাপে বাড়ি ফিরলে তাঁদের ঈদযাত্রা স্বস্তির হবে। তাই ভোগান্তি এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।বিবৃতিতে মোজাম্মেল হক বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। আমাদের গণপরিবহন সংকট, স্টেশন ও পথের অবকাঠামোসহ নানা কারণে স্বল্পসময়ে এত বেশি মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয় না। এ কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। তাই এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ একদিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ালে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। তাই ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি সংগঠনটির।
What's Your Reaction?










