গ্রাহকদের জন্য ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ‘ভিয়ন’-এর প্রতিনিধিদলের সাথে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের স্বার্থে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সহজলভ্য করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৈঠকে দেশের ডিজিটাল সেবা আরও সহজ ও মানসম্মত করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর মতে, কম দামে ইন্টারনেট ও স্মার্টফোন নিশ্চিত করা গেলে শিক্ষা, ব্যবসা ও কর্মসংস্থানে প্রযুক্তির প্রসার আরও গতিশীল হবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং ভিয়ন ও বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?










