চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস
দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ রোববার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আগামী বুধবার রাত ৯টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি দেশে ফিরছেন।গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাকে ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়, সেখানে তিনি প্রায় এক মাস চিকিৎসা নেন।এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে নিউরোলজিক্যাল বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করে।অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
What's Your Reaction?