দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

Sep 2, 2026 - 12:05
 0  1
দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস উন্নত চিকিৎসা গ্রহণ করার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, মির্জা আব্বাসকে বহনকারী বিমানটি রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তিনি আরও জানান, চিকিৎসকদের গঠিত মেডিক্যাল বোর্ডের ইতিবাচক পরামর্শক্রমেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতার চলাকালে পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলযোগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলার পর আরও উন্নত পর্যালোচনার জন্য তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। সাড়ে পাঁচ মাসের দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া শেষে অবশেষে তিনি স্বদেশে ফিরছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow