দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: এক দিনে রেকর্ড ১০৯৭ রোগী ভর্তি, মৃতের সংখ্যা ৩

Aug 31, 2026 - 11:22
 0  3
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: এক দিনে রেকর্ড ১০৯৭ রোগী ভর্তি, মৃতের সংখ্যা ৩

দেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। পরপর দুই দিন ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১,০৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩ জন মারা গেছেন। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ৯৯৬ জন। বর্তমানে সারাদেশে মোট ২,৪০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন, যা চলতি বছরে একযোগে চিকিৎসাধীন রোগীর সর্বোচ্চ সংখ্যা।

২৪ ঘণ্টায় সর্বাধিক ৪৪৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে এক রোগীর মৃত্যুও রেকর্ড করা হয়েছে। তবে কেবল শহরেই নয়, ডেঙ্গুর বিস্তার এখন গ্রামেও ছড়িয়ে পড়ছে।

কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের মতে, নগরায়ণের বিস্তারের সাথে সাথে গ্রামাঞ্চলেও এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। আগের মতো শহর ও গ্রামে ড্রাম বা বিভিন্ন পাত্রে পানি জমিয়ে রাখার প্রবণতা বাড়ায় এডিস মশার বংশবৃদ্ধির সুযোগ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow