বসুন্ধরায় অবৈধ ভিওআইপি ও অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইস এবং অনলাইন জুয়ার মাধ্যমে মাসে ২০০ থেকে ২৫০ কোটি টাকা পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি নারী (ঝর্না চাকমা জিয়ানা) ও তিনজন চীনা নাগরিক রয়েছেন।
ডিবি জানায়, বসুন্ধরার একটি ভবনের চতুর্থ ও পঞ্চম তলা সাবলেট নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এই অবৈধ কার্যক্রম চালাচ্ছিল। কৌশল হিসেবে একটি ডিভাইসে একাধিক সিম যুক্ত করে পরিচালনা করা হতো, যাতে আইএমইআই নম্বর দিয়ে অবস্থান শনাক্ত করা কঠিন হয়। চক্রটি মানুষকে চাকরি বা অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলত। অভিযানকালে ডিবির সাইবার ক্রাইম বিভাগ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ, স্মার্টফোন, ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?