মহান স্বাধীনতা দিবসকে ঘিরে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ মার্চ) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

Mar 24, 2026 - 10:58
 0  6
মহান স্বাধীনতা দিবসকে ঘিরে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ মার্চ) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘোষিত এ কর্মসূচির মাধ্যমে দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর কথা জানিয়েছে দলটি।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের নেতারা এতে বক্তব্য রাখবেন।কর্মসূচির দ্বিতীয় দিন ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এদিন সংগঠনের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। একইসঙ্গে সকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow