রংপুরে ১২ বছরের শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

Oct 1, 2026 - 11:55
 0  5
রংপুরে ১২ বছরের শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

রংপুরে ১২ বছর বয়সী শিশু শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মো. সাখাওয়াত আহম্মেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর নূরপুর মহাদেবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে আসামিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী জানা যায়, প্রায় তিন বছর আগে বাদী নারীর বড় মেয়ের সাথে আসামি সাখাওয়াতের বিয়ে হয়। বড় মেয়ে রংপুরে পড়াশোনা করার সুবাদে সাখাওয়াত নিয়মিত শ্বশুড়বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি তাঁর ছোট শ্যালিকাকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণ করে আসছিলেন।

ঘটনার ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর আবারও ওই অপরাধ সংঘটনকালে ভুক্তভোগীর বড় বোন আসামিকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই জঘন্য ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রংপুরের কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সাখাওয়াতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow