রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর আশঙ্কাজনক বিস্তার

Sep 3, 2026 - 11:59
 0  6
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর আশঙ্কাজনক বিস্তার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে মশা বাহিত রোগ ডেঙ্গু। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলো নতুন রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক দিনে দেশে ১,৩২৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বাধিক রোগী ভর্তির নতুন রেকর্ড।

চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার পেরিয়ে গেছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ১০০-এর কোঠা অতিক্রম করেছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, হাসপাতালে ভর্তি না হওয়া এবং বেসরকারি পর্যাতের অনেক হিসাব সরকারি খাতায় অন্তর্ভুক্ত না হওয়ায় মাঠপর্যায়ে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা সরকারি তথ্যের চেয়ে আরও অনেক বেশি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমের প্রভাবে ও মশক নিধন কার্যক্রমে শিথিলতার কারণে এডিস মশার বংশবৃদ্ধি আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেঙ্গুর হটস্পটগুলো দ্রুত চিহ্নিত করে লার্ভিসাইড ছিটানো এবং হাসপাতালে অতিরিক্ত শয্যা ও ডেডিকেটেড কর্নার চালুর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow