সিলভাকে টপকে নতুন রেকর্ড, ইউএফসিতে টানা ১৭ জয়ে বেল্ট ধরে রাখলেন ইসলাম মাখাশেভ

Aug 16, 2026 - 12:19
 0  3
সিলভাকে টপকে নতুন রেকর্ড, ইউএফসিতে টানা ১৭ জয়ে বেল্ট ধরে রাখলেন ইসলাম মাখাশেভ

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ইউএফসি ৩৩০-এর রোমাঞ্চকর লড়াইয়ে আইরিশ ফাইটার ইয়ান মাচাদো গ্যারিকে সর্বসম্মত সিদ্ধান্তে হারিয়ে নিজের ওয়েলটারওয়েট বেল্ট ধরে রেখেছেন দ্যগেস্তানের তারকা ইসলাম মাখাশেভ। এটি কেবল খেতাব রক্ষার লড়াই ছিল না, বরং এই জয়ের মাধ্যমে মাখাশেভ ইউএফসি ইতিহাসে টানা ১৭টি ম্যাচ জয়ের অনন্য কীর্তি গড়লেন। কিংবদন্তি ফাইটার আন্দারসন সিলভার টানা ১৬ জয়ের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে এখন থেকে ইউএফসি ইতিহাসের দীর্ঘতম জয়যাত্রার একক মালিক তিনি।

পাঁচ রাউন্ডের এই লড়াইয়ে গ্যারি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও মাখাশেভের কৌশলগত টেকডাউন ও অভিজ্ঞতা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। প্রথম রাউন্ডে একটি হাই কিকের পর দ্রুত টেকডাউন নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মাখাশেভ। দ্বিতীয় রাউন্ডে তাঁর একটি জোরালো হেড কিকে গ্যারি সাময়িকভাবে কেঁপে উঠলে মাখাশেভ তাঁকে মাটিতে ফেলে সাবমিশনের সুযোগ খোঁজেন। তবে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন গ্যারি। চতুর্থ রাউন্ডে মাখাশেভ তিনটি টেকডাউন করলেও গ্যারির পাল্টা স্ট্রাইকিংয়ে মাখাশেভ কিছুটা রক্তাক্ত হন। তবে শেষ রাউন্ডের মাঝামাঝি সময়ে পুনরায় নিখুঁত টেকডাউন নিয়ে ম্যাচের লাগাম পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন চ্যাম্পিয়ন মাখাশেভ। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে (৪৯-৪৬, ৪৯-৪৬, ৪৮-৪৭) জয়ী ঘোষিত হন তিনি।

ইউএফসি ৩২২-এ জ্যাক ডেলা মাদ্দালিনাকে হারিয়ে ওয়েলটারওয়েট খেতাব জয়ের পর এটিই ছিল মাখাশেভের প্রথম সফল শিরোপা রক্ষা। এর আগে তিনি ইউএফসির লাইটওয়েট বিভাগেরও চ্যাম্পিয়ন ছিলেন, যেখানে টানা চারবার শিরোপা ধরে রাখার পর ওয়েলটারওয়েটে উঠে আসার জন্য বেল্ট ছেড়ে দেন। প্রতিপক্ষ গ্যারির নৈপুণ্যের প্রশংসা করার পাশাপাশি এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে মাখাশেভ আবারও প্রমাণ করলেন কেন তিনি আধুনিক মিশ্র মার্শাল আর্টসের অন্যতম সেরা ফাইটার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow