সাফে বাংলাদেশ দলে আসছে আরও ৫ প্রবাসী ফুটবলার

Aug 9, 2026 - 12:00
 0  4
সাফে বাংলাদেশ দলে আসছে আরও ৫ প্রবাসী ফুটবলার

হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহিমদুল ইসলামের ধারাবাহিকতায় এবার সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলে আরও পাঁচ প্রবাসী ফুটবলারকে যুক্ত করছে বাফুফে। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফে শক্তিশালী দল গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ।

ইতিমধ্যেই যুক্তরাজ্য প্রবাসী উইঙ্গার ফারহান আলী এবং ফরোয়ার্ড জায়ান হাকিমের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে—তাদের ফিফা ও এএফসির অনুমোদনের প্রক্রিয়া চলছে। বাকি তিনজনের মধ্যে দুজন ইংল্যান্ডের এবং একজন জাপানের প্রবাসী ফুটবলার। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, এই পাঁচজনকেই বাফুফের ক্যাম্পে ডাকা হবে, তবে চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন তা নির্ভর করবে কোচের সিদ্ধান্তের ওপর।

এদিকে প্রবাসীদের আসা-যাওয়ার সুবিধার্থে ভবিষ্যতে ঢাকায় না করে সরাসরি ইউরোপেই (বিশেষ করে লন্ডনে) ট্রায়াল আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সাফের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে কিরগিজস্তান ও মঙ্গোলিয়াকে নিয়ে চার জাতির টুর্নামেন্ট আয়োজন বা কিরগিজস্তানে তিন জাতির টুর্নামেন্ট খেলার পরিকল্পনা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow