সেনা-বিজিবি উপস্থিতিতে সীমিত পরিসরে চালু হলো বহির্বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে বহির্বিভাগ সেবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সেবা কার্যক্রম চলবে দুপুর ১টা পর্যন্ত।

Sep 3, 2024 - 13:46
 0  104

বিষয়টি নিশ্চিত করে বহির্বিভাগে গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান রাজীব বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার কমপ্লিট শাটডাউনে যায় চিকিৎসকরা। এরপর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে রাত আটটা থেকে চালু হয় জরুরি বিভাগসহ ইনডোর সার্ভিস। গতকাল ঘোষণা দেওয়া হয় আজ সকাল থেকেই সীমিত পরিসরে অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ সেবা চালু থাকবে। ঘোষণা অনুযায়ী বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু হয়েছে। আমরা চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছি।

সকালে সরেজমিন দেখা যায়, সকাল দশটা থেকেই লাইন ধরে চিকিৎসা সেবা নেওয়ার জন্য টিকিট কেটে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা। ডাক্তার দেখাতে পেরে রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow