হেক্সা মিশনে প্রথম ম্যাচেই হোঁচট, ৪৮ বছর পর যে লজ্জা ব্রাজিলের
ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সবকটি (২৩টি) আসরে অংশ নেওয়ার অনন্য কীর্তি রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বমঞ্চে নিজেদের উদ্বোধনী ম্যাচে বরাবরই অপ্রতিরোধ্য ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে যেন এক ভিন্ন সমীকরণ দেখল ফুটবলবিশ্ব। এই ড্রয়ের ফলে যেমন অক্ষুণ্ণ থাকলো ৯২ বছরের এক অজেয় রেকর্ড, তেমনি ভেঙে গেল কয়েক দশকের পুরনো এক চেনা ঐতিহ্য।
ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সবকটি (২৩টি) আসরে অংশ নেওয়ার অনন্য কীর্তি রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বমঞ্চে নিজেদের উদ্বোধনী ম্যাচে বরাবরই অপ্রতিরোধ্য ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে যেন এক ভিন্ন সমীকরণ দেখল ফুটবলবিশ্ব। এই ড্রয়ের ফলে যেমন অক্ষুণ্ণ থাকলো ৯২ বছরের এক অজেয় রেকর্ড, তেমনি ভেঙে গেল কয়েক দশকের পুরনো এক চেনা ঐতিহ্য।সর্বশেষ ২১টি ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারেনি ব্রাজিল (১৭ জয়, ৪ ড্র)। দলটি সর্বশেষ ১৯৩৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে এটাই দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ টানা ৯টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতেছে জার্মানি ও নেদারল্যান্ডস।ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলের হয়ে পেয়েছেন তাঁর ১০ম গোল। এর মধ্যে তিনটি এসেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। তাঁর সর্বোচ্চ গোল ব্রাজিলে, চারটি।ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছেন এমন ম্যাচে এই প্রথম জিততে ব্যর্থ ব্রাজিল।ফিফা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে মরক্কো পেয়েছে তাদের প্রথম পয়েন্ট। এর আগে ১৯৭০ সালে পেরুর কাছে এবং ১৯৯৮ সালে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল দলটি।বিশ্বকাপে মরক্কোর হয়ে নিজের ১১তম ম্যাচ খেলেছেন আশরাফ হাকিমি। আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তিনি এখন ক্যামেরুনের ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক এবং ঘানার আসামোয়াহ জিয়ানের পাশে বসেছেন।
What's Your Reaction?










