২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ফ্রান্স সরকার

Jul 1, 2026 - 11:59
 0  7
২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ফ্রান্স সরকার

গেমিং দুনিয়ায় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্যারিসে ২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ (EWC) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ঠিক এই সময়ে ফ্রান্সের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এবং ইস্পোর্টস ফাউন্ডেশন একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে বিশ্বকে চমকে দিয়েছে। এই পার্টনারশিপ শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ফ্রান্স সরকার ইস্পোর্টসকে শিক্ষার একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায়। এর অংশ হিসেবে স্কুলের পাঠ্যক্রমে গেমিং ওয়ার্কশপ অন্তর্ভুক্ত করা হবে, যেখানে ফরাসি তরুণদের টিমওয়ার্ক, ফেয়ার-প্লে এবং অনলাইন নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হবে। 

এইবারের ২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপের আয়োজনটি আগের সব রেকর্ড ভেঙে চুরমার করতে যাচ্ছে। টুর্নামেন্টে সর্বমোট ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৭.৫ কোটি ডলারের এক বিশাল প্রাইজপুল ঘোষণা করা হয়েছে, যা ইস্পোর্টসের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। আগামী ৬ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্যারিস এক্সপো পোর্তে ডি ভার্সাই (Paris Expo Porte de Versailles) ভেন্যুতে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে। কাউন্টার-স্ট্রাইক ২, লিগ অফ লেজেন্ডস, ভ্যালোরেন্ট, ফোর্টনাইট এবং ডোটা ২ সহ মোট ২৪টি জনপ্রিয় গেমের ২৪টি টুর্নামেন্টে বিশ্বের ১০০টিরও বেশি দেশের ২০০টিরও বেশি ক্লাব থেকে ২,০০০ এরও বেশি খেলোয়াড় এই মঞ্চে অংশ নিচ্ছেন।

ঘরের মাঠে এবারের আসরে ফরাসি ক্লাবগুলোর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের ড্র সম্পন্ন হয়েছে, যেখানে ২ মিলিয়ন ডলার প্রাইজপুলের ভ্যালোরেন্ট (VALORANT) ইভেন্টের গ্রুপ 'বি'-তে দেখা যাবে এক হাই-ভোল্টেজ ম্যাচ। এই গ্রুপে মুখোমুখি লড়াই করবে ফ্রান্সের দুই পরাশক্তি— টিম ভাইটালিটি (Team Vitality) এবং কারমাইন কর্প (Karmine Corp)। অন্যদিকে, গ্রুপ 'সি'-তে জি-টু ইস্পোর্টস (G2 Esports)-এর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে জেন্টল মেটস (Gentle Mates)। পাশাপশি লিগ অফ লেজেন্ডস (LoL) ইভেন্টেও কারমাইন কর্প এখন ফর্মে তুঙ্গে রয়েছে, বিশেষ করে এমএসআই (MSI) ২০২৬-এ বিশ্বসেরা দল টি-ওয়ান (T1)-এর বিরুদ্ধে তাদের দুর্দান্ত লড়াইয়ের পর আন্তর্জাতিক মহলে ফরাসি ক্লাবটির জনপ্রিয়তা আকাশচুম্বী। চীন এবং আমেরিকার পর ফ্রান্স এখন বিশ্বের অন্যতম বড় ইস্পোর্টস হাব হিসেবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এই মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য এখন শুধু কয়েকদিনের অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow