৫০ লাখ অটোরিকশার ব্যাটারি রিচার্জে দৈনিক বিদ্যুৎ খরচ কত
বিশ্বজুড়ে যখন টেসলার মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, তখন বাংলাদেশে কোনো হাঁকডাক ছাড়াই গণপরিবহনে ঘটে চলেছে এক অন্যরকম নীরব বিপ্লব। দেশের নগর ও গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের চলাচলের অন্যতম প্রধান ভরসা এখন ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইক।
বিশ্বজুড়ে যখন টেসলার মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, তখন বাংলাদেশে কোনো হাঁকডাক ছাড়াই গণপরিবহনে ঘটে চলেছে এক অন্যরকম নীরব বিপ্লব। দেশের নগর ও গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের চলাচলের অন্যতম প্রধান ভরসা এখন ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইক।যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিন মেহনাজের একটি গবেষণাপত্রে বাংলাদেশের এই অপ্রাতিষ্ঠানিক বৈদ্যুতিক যানবাহন খাতের কারিগরি কাঠামো, বিদ্যুৎ ব্যবহার, জাতীয় গ্রিডের ওপর প্রভাব এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক পরিবর্তনের রূপরেখা উঠে এসেছে। তিনি গত বছর কোর্স ওয়ার্ক হিসেবে এই গবেষণাটি করেন। এ ছাড়া আরও কিছু গবেষণায় বাংলাদেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিস্তার, অর্থনৈতিক গুরুত্ব ও বিদ্যুৎ খাতের ওপর বাড়তি চাপের চিত্র উঠে এসেছে।ঐতিহ্যবাহী কায়িক পরিশ্রমের পেডাল রিকশার (পা-চালিত রিকশা) আধুনিক সংস্করণ হলো এই ব্যাটারিচালিত রিকশা। স্থানীয় ওয়ার্কশপগুলোতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব যানবাহনের প্রধান উপাদান চারটি: ১. বৈদ্যুতিক মোটর ২. ব্যাটারি প্যাক ৩. কন্ট্রোলার ৪. ইলেকট্রিক থ্রোটল।গবেষণায় দেখা যায়, এসব ইজি বাইকে সাধারণত ১০০০ ওয়াট থেকে ১ হাজার ২৫০ ওয়াট ক্ষমতার ডিসি সিরিজ মোটর ব্যবহৃত হয়। যাত্রীর সিটের নিচে রাখা থাকে ১২ ভোল্টের ৪টি থেকে ৬টি লেড-অ্যাসিড ব্যাটারি (ইদানীং লিথিয়াম আয়ন বা নিকেল আয়ন ব্যাটারিও ব্যবহৃত হচ্ছে), যা একত্রে ৪৮ ভোল্ট ৭২ ভোল্টেজ এবং ১৪০ অ্যাম্পিয়ার আওয়ার (Ah) থেকে ১৬০ অ্যাম্পিয়ার আওয়ার (Ah) সক্ষমতা দিতে পারে।একটি নতুন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৮ ঘণ্টা সময় নেয়। তবে ৮ থেকে ১২ মাস ব্যবহারের পর কার্যক্ষমতা হ্রাস পাওয়ায় চার্জিংয়ের সময় বেড়ে ১০ থেকে ১২ ঘণ্টায় দাঁড়ায়। প্রতিটি চার্জিং সাইকেলে গাড়িপ্রতি কমপক্ষে ৭ থেকে ১২ কিলোওয়াট-ঘণ্টা (kWh) বিদ্যুৎ ব্যয় হয়।সাধারণত চালকেরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে যানবাহনগুলো বাণিজ্যিক গ্যারেজ বা গৃহস্থালি সংযোগের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত করেন।দেশে ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত বৃদ্ধি জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত যখন বিদ্যুৎ চাহিদার ‘পিক আওয়ার’ চলে, ঠিক সেই সময়েই বিপুলসংখ্যক ইজিবাইক চার্জে বসানো হয়।
What's Your Reaction?