আমিরাত প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক সারলেন নেতানিয়াহু

Sep 28, 2026 - 12:47
 0  8
আমিরাত প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক সারলেন নেতানিয়াহু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমানে চড়ে গোপন এই সফরের অংশ হিসেবে আবু ধাবিতে যান নেতানিয়াহু।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন ব্যক্তিগত বিমানে চড়ে সফরটি সম্পন্ন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। উচ্চপর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা আন্তর্জাতিক সফরের জন্য এই বিমানটি ব্যবহার করে থাকেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow