সালমান এফ রহমান ও তার ছেলেসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
অস্তিত্বহীন বা কাগুজে প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংক থেকে ৫ ৩৮ কোটি ১৬ লাখ টাকার বেশি ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দুদকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশন সচিব সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, গ্রাহকের ঋণ নেওয়ার সক্ষমতা, ব্যবসায়ী পরিচিতি (KYC), ব্যবসার অভিজ্ঞতা, আয়কর বিবরণী বা ঋণের প্রকৃত উদ্দেশ্য কোনো কিছুই যাচাই না করে ‘স্কাইমার্ক ইন্টারন্যাশনাল’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে তিন দফায় মোট ৫৪৫ কোটি টাকার ওভারড্রাফট (OD) ঋণ অনুমোদন করা হয়
অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে প্রথম দফায় প্রতিষ্ঠানটিকে ৯০ কোটি টাকা ঋণ দেওয়া হয়
আসামিদের তালিকায় সালমান এফ রহমান (আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা) এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান (ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান) ছাড়াও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মনজুর, পরিচালক ইশরাত জাহান এবং আইএফআইসি ব্যাংকের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক ও কর্মকর্তা রয়েছেন
দুদক জানায়, ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত এই ঋণে অনাদায়ী সুদ ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে মোট স্থিতি দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা, যা ব্যাংকের সরাসরি ‘আর্থিক ক্ষতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে
What's Your Reaction?