কমলাপুর স্টেডিয়ামের অটোরিকশার দোকান বরাদ্দ বাতিল ও প্রশাসক বরখাস্ত

Aug 10, 2026 - 11:47
Aug 10, 2026 - 12:06
 0  3
কমলাপুর স্টেডিয়ামের অটোরিকশার দোকান বরাদ্দ বাতিল ও প্রশাসক বরখাস্ত

কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা, ময়লা-আবর্জনা ও খেলাধুলার অনুপযুক্ত পরিবেশ দেখে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি গ্যালারির অটোরিকশার দোকানগুলোর চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন এবং দায়িত্বে অবহেলার কারণে স্টেডিয়াম প্রশাসককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিদল দ্রুতই স্টেডিয়ামে গিয়ে দোকান ছেড়ে দেওয়ার সময় বেঁধে দেবে। তিনি অভিযোগ করেন, এখানে অটোরিকশার ব্যবসার কারণে প্রচুর বিদ্যুৎ অপচয় হচ্ছে, যা বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলোয়াড়দের ড্রেসিং রুম, ওয়াশরুম ও প্রেসবক্সের বেহাল অবস্থা দ্রুত সংস্কার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, ফ্যান-এসি স্থাপন এবং ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow