গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
What's Your Reaction?